প্রধান সূচি

পিরোজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলার লড়াই ও ফুটবল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও চার দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে মাটিভাঙ্গা উদয়ন ক্লাব এ খেলার আয়োজন করে।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। কলেজ অধ্যক্ষ মো. আঃ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান শ. ম. বেলায়েত হোসেন বুলু, উদয়ন ক্লাবের সভাপতি এডভোকেট রেজাউল করিম মিঠুল, সম্পাদক শিবনাথ সাহা।

ফুটবল খেলায় কচুয়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন উদয়কাঠী ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলকে একটি মটরসাইকেল ও রানার্স আপ দলকে একটি ফ্রিজ তুলে দেন অতিথিরা।

ফুটবল খেলার আগে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। বিগত ৪০ বছরের বেশি সময় ধরে উদয়ন ক্লাব ঈদ ও ভাদ্র আমাবশ্যা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial