প্রধান সূচি

শান্তির পথে-নির্বাচনের পথে আসুন …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পাটি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নির্বাচনের কোন বিকল্প নাই। ইনশাল্লাহ্ সময়মত নির্বাচন হতে হবে। সবার জন্য নির্বাচনের পথ খোলা। জ্বালাও-পোড়াও, গাছ কাটা, যানবাহন বন্ধ করার রাজনীতি পরিহার করে সকলকে শান্তির পথে, নির্বাচনের পথে আসতে হবে।
তিনি মঙ্গলবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা জাতীয় পার্টি- জেপি’র উদ্যোগে সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আনোয়ার হোসেন বলেন, দেশ পরিচালনার জন্য নির্বাচন ছাড়াও ভিন্ন ব্যবস্থা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই সে পথে যাবেন না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে। সে অবস্থা থেকে বাংলাদেশকে বিচ্যূত করতে দেয়া হবে না। যারা উন্নয়নের রাজনীতি ব্যাহত করতে চায়, প্রকল্পের উন্নয়ন কাজ বন্ধ করতে উদ্যত হয়, সরকারি সম্পদের অপচয় করে তাদের অপচেষ্টা প্রতিহত করতে হবে। শুধু রাজনীতিবিদরাই এই অপচয় করেন না সরকারি কর্মচারীরাও এর সাথে যুক্ত। ইন্দুরকানিসহ এ এলাকার রাজনীতিকে আমরা সংযত রাখতে ইচ্ছুক। যাদের প্রশ্রয়ে এ সব করা হয় তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য সরকারের টাকা হচ্ছে জনগণের টাকা। জনগণ তাদের ন্যায্য হিস্যা বুঝে নিতে সচেতন ভাবে যাতে ঐক্যবদ্ধ থাকে তার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা রয়েছে। আনোয়ার হোসেন বলেন, আমাদের রাজনীতি ভিন্ন ধারার। স্বাধীন দেশে পরাধীনতার আমলের রাজনীতি তথা সন্ত্রাসের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আমরা করি না। গত কয়েক বছরে এ এলাকার রাজনীতিতে যে ইতিবাচক, সুস্থ ও সহযোগিতার ধারা সৃষ্টি হয়েছে তা অব্যহত রাখতে জনগণকে নিয়ে আমরা কাজ করে যাবো। আমরা জনগণের সাথে চলি এবং তাদের শক্তিতে বলিয়ান হয়ে নির্বাচনের যে কোন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছি। মনে রাখতে হবে দেশ স্বাধীন করা হয়েছে মানুষের ভোগান্তি বা কষ্ট বৃদ্ধির জন্য নয়। আরও মনে রাখা দরকার মানুষ ভয় পায় না। তা হলে দেশ স্বাধীন হতো না। কেউ যদি নির্বাচন বন্ধ করতে চায় বা কোন অনভিপ্রেত ঘটনার সৃষ্টি করতে চায় তা হবে তাদের জন্য আত্মঘাতি। এ রূপ কোন ঘটনার অপচেষ্টা কেউ চালালে তা পৃথিবীতে এমন দৃষ্টান্ত হবে যা ৭১’র সালের কথা মনে করিয়ে দেবে। আমরা ভয় বা রক্তচক্ষুকে প্রশ্রয় দেই না। কাউকে সন্ত্রাস করতে দেয়া হবে না, নির্বাচন হওয়া বা ঠেকানোর দু’টি ধারা আমাদের দেশে বিদ্যমান থাকলেও আমরা কাজ দিয়ে সকল অপশক্তিকে মোকাবেলা করতে চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের নির্বাচনমুখী করেন।
ইন্দুরকানি উপজেলা জেপি’র সভাপতি আসাদুুল কবির তালুকদার স্বপনের সভাপতিত্বে সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ইন্দুরকানি উপজেলা জেপি’র সহ সভাপতি কাওছার আহমেদ দুলাল, জেপি’র ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা সেলিম মাহমুদ, রাজীব আহম্মেদ, রিয়াজ মাহমুদ, পপি খানম, শাহরিয়ার হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ আলামীন, হারুন অর রশীদ, কাজল রানী, আবু সাঈদ, মোসাম্মৎ তাজরিয়ান বেগম, ছাত্র সমাজ নেতা রাসেল বয়াতি প্রমুখ।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শাহীন।
এ সময় মঞ্চে ছিলেন ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমুখ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেপি’র কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইন্দুরকানি উপজেলা জেপি’র সিনিয়র সহ সভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সহ সভাপতি রুহুল আমীন হাওলাদার, সহ সভাপতি মোকাররম হোসেন কবির, সহ সভাপতি মো. শাহ আলম হাওলাদার, সহ সভাপতি শহীদুল ইসলাম দোদুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, শ্রম সম্পাদক মহসিন হোসেন মধু, মহিলা পার্টির উপজেলা সভাপতি শারমীন আক্তার, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রানী, যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, ছাত্র সমাজের সভাপতি মজনু হোসেন রনী, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। ইন্দুরকানির সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু তালুকদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন হাওলাদার প্রমুখ ব্যক্তিবর্গ আরও উপস্থিত ছিলেন।
শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে এক দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ৭৫’র ১৫ আগস্টের শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব মো. তাজাম্মল হোসেন।
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ভান্ডারিয়া উপজেলার নদমূলায় ইউনিয়ন যুব সংহতির কার্যালয় উদ্বোধন করেন। এ সময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউনিয়ন যুগ্ম সংহতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial