প্রধান সূচি

কাউখালীতে ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা

শ্রাবণ দিনের বর্ষণমূখর সময়ে ফুটবল খেলে গায়ে কাঁদা মাখামাখি করেননি এমন মানুষ মেলা ভার। স্বাধীনতার পর দেশে মানুষের বিনোদনের সবচেয়ে বড় জায়গাটি ছিল ফুটবল। সর্বত্র মানুষের তর্ক-বিতর্কে চায়ের দোকান পাড়া-মহল্লায় সকলের হৃদয় জুড়েই ফুটবল একটি বিশেষ জায়গা করে নিয়েছিল।

কালের বিবর্তনে আধুনিক খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে ফুটবল খেলা। অথচ আগে স্কুল পর্যায়ে, আন্তঃজেলা বা উপজেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার প্রচলন ছিল চোখে পড়ার মতো। বর্তমানে সেটাও হারিয়ে যেতে বসেছে।

তবে পিরোজপুরে কাউখালী উপজেলায় শুক্রবার কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের সোনাকুর গ্রামের মিনা বাজার সংলগ্ন মাঠে ক্ষুদে শিক্ষর্থীদের মধ্যে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন।

প্রতিযোগিতায় লাল দল ও সবুজ দলের মধ্যে খেলা ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়ারদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু।

খেলা এছাড়া শিশুদের মানুষিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial