প্রধান সূচি

কাউখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে বুধবার কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৮নং পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় চত্বরে ২০১৭ সনের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণী হতে ৫ম শ্রেনী পর্যন্ত প্রতি ক্লাসে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সেইসব শিক্ষার্থীদের গতকাল বুধবার বিদ্যালয় চত্বরে একটি করে ছাতা নিজ উদ্যোগে বিতরণ করেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি রাধিকা মৃধা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, শিশুদের উৎসাহ দিতেই উদ্যোগ নিয়েছি। আমি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি, হয়তো কেউ একদিন বড় ধরনের উদ্যোগ নিবে এইসব শিশুদের জন্য।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial