প্রধান সূচি

কাউখালীতে যুবলীগের সম্মেলন

জেলার কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার ১০নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. ডালিম মাতুব্বর সভাপতি এবং মো. জহিরকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেয়া হয়।

ডালিম মাতুব্বরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগ নেতা মনজুরুল মারুফ পিয়াল, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. ইউনুস খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিব দে দুলু, যুবলীগ নেতা শেখ দোহা, শফিক খান সোহাগ, তুহিন হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial