কাউখালীতে শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের সম্মেলন
কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে ফলইবুনিয়া সরকারী প্রাথসিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. মোহাম্মদ আলী সভাপতি, মো. পারভেজ মল্লিক (লাভলু) সাধারণ সম্পাদক এবং মো. মাহাফুজুর রহমান (হাসান)কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেয়া হয়।
শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগ নেতা মনজুরুল মারুফ পিয়াল, শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়েস তালুকদার, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান রুজবেল প্রমুখ।
