চিতলমারীতে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল চন্দ্র সরকারের সাথে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এস সাগর, সহ-সভাপতি সাফায়েত হোসেন সাফা, সাধারণ সম্পাদক শেখর ভক্ত, কোষাধ্যক্ষ পংকজ মন্ডল, নির্বাহী সদস্য তাওহিদুর রহমান বাবু, দেবাশীষ বিশ্বাস দেব, প্রদীপ ম-ল প্রমূখ।
মতবিনিময় সভায় ওসি অনুকুল সরকার বলেন, চিতলমারী উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্তসহ সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করার ক্ষেত্রে পুলিশের সাথে সাথে কর্মরত সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সহযোগিতা করে আসছেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সমাজের অসংগতি দূর হচ্ছে।
এসময় সাংবাদিকরা ওসি অনুকুল সরকারের সময়কালে চিতলমারীতে আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক থাকায় চিতলমারী থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
