প্রধান সূচি

সম্মাননা পেলেন কাউখালী ইউপি চেয়ারম্যান মিলটন

সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “নেতাজী সুভাষ চন্দ্র বসু” সম্মাননা পেলেন কাউখালী সদর ইউপি’র দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি নামে একটি সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করে।

বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, আমিনুর রশীদ মিলটন এর আগে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পুরস্কার লাভ করেন। এছাড়া মিলটনকে  পিরোজপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসা স্বর্ন পদকসহ একাধিক প্রতিষ্ঠান থেকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ২০১৬ সালের ৩১ আগষ্ট আমিনুর রশীদ মিলটন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রূপকল্প ২০২১ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ও স্থানীয় সরকারকে শক্তিশালী করণে রাষ্ট্রীয় সফরে তিনি মালয়েশিয়াসহ এশিয়া মহাদেশের কয়েকটি দেশ সফর করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial