প্রধান সূচি

ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা

ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা, চলচিত্র প্রদর্শণ ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার  জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জেপি’র সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।

সভায় জেলা তথ্য কর্মকর্তা মহসীন আলী তালুকদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, অধ্যক্ষ শাহ আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটনসহ শিক্ষক, ইমাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial