প্রধান সূচি

তুষখালীতে মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তুষখালী বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফি উদ্দিন আহমেদ ফেরদৌস, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, মঠবাড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial