কাউখালীতে মুক্তিযোদ্ধা ফিরোজ মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আইরণ-জয়কুল এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিরোজকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার রাত ১০ টায় নিজ বাসভবনে মোস্তাফিজুর রহমান ফিরোজ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ আছর জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন দলের রাজনীতিবিদ, স্থানীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। পরে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।
Please follow and like us:
« নাজিরপুরে ইউপি সদস্যের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত ॥ ৮ পুলিশ সদস্য আহত »
