বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে বৃহস্পতিবার বিকেলে শহরের রেল রোড দলীয় কার্যালয় সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেল রোড শহীদ বাদল চত্বরে এসে শেষ হয়। এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে শেখ হাসিনার দীর্ঘাযু কামনা ও দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, যুগ্ন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, সহ দপ্তর সম্পাদক রতন নন্দী, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অজিয়ার রহমান পিকলু, এডভোকেট মিলন কুমার ব্যানার্জী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুল মতিন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক, জেলা তাতী লীগের সভাপতি আলহাজ্জ বাকী তালুকদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ শেখ হাসিনাকে পূণরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সাথে সাথে বাংলাদেশকে বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
