ভান্ডারিয়ায় পশু অজ্ঞাত রোগে গবাদী পশু’র মৃত্যু
ভান্ডারিয়া উপজেলার দক্ষিন চড়াইল গ্রামে অজ্ঞাত রোগে ৫টি গবাদী পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, রবিবার উপজেলার দক্ষিন চড়াইল গ্রামের বাসিন্দা কৃষক গনি শিকদার, বারেক জোমাদ্দার, আমিনুল ইসলামের, দিনমজুর সেলিম বয়াতি ও রাজমিস্ত্রী হারুন সিকদার এদের ৫টি গাভী মাঠে ঘাস খেতে গিয়ে সেখানে হঠাৎ করে মারা যায়। গাভী মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের মাঠকর্মী অমলকৃষ্ণ বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস ও বরিশালের উপ-পরিচালক ডা. আবুল কাসেম নেতৃত্বে একটি টিম সরেজমিনে আসেন এবং ওই সকল গাভীর পরীক্ষা নিরীক্ষার জন্য পশুর বিভিন্ন অংশ কেটে ল্যাবটেষ্টের জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এর রিপোর্ট পাওয়া গেলে পশুর মৃত্যু কারণ জানা যাবে।
এ ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তরে বরিশাল বিভাগের উপ-পরিচালক ডা. আবুল কাসেম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এ সকল প্রাণি নাইট্রেট পয়জনিং রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তবে কৃষকদের পরামর্শ হচ্ছে নতুন ঘাসে নাইট্রেট পয়জনিং তৈরি হয় বিধায় এ ঘাস খেতে দেয়া যাবে না বলে পরামর্শ দেন।
