প্রধান সূচি

দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়

ইন্দুরকানীতে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১০

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১০টি। এর মধ্যে ইন্দুরকানী মেউেদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৩ জন  উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ২ জন। রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪  জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২জন। বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ১জন।

এদিকে দাখিল পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। কোন প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেনি। পায়নি কোন জিপিএ ৫। ইন্দুরকানীতে ২০১৮ সালের দাখিল পরীক্ষায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২০৯ জন পরীক্ষার্থী পাশ করেছে। এ উপজেলায় পাশের হার ৩৭.৪৫। সবচেয়ে ফলাফল বিপর্যয় ঘটেছে উত্তর কলারণ দাখিল মাদরাসায়। এ প্রতিষ্ঠান থেকে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন পাশ করেছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডে পাশের হার প্রায় ৭১ শতাংশ হলেও ইন্দুরকানীতে পাশের হার তার প্রায় অর্ধেকে নেমে আসে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial