প্রধান সূচি

Sunday, May 6th, 2018

 

চন্ডিপুরে নিষ্ঠুর গণহত্যা দিবস পালিত

৬ মে চন্ডিপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ইন্দুরকানীর পাশর্^বর্তী মোড়েলগঞ্জ উপজেলার হিন্দু অধ্যুষিত চন্ডিপুর এলাকায় পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্মম ও নিষ্ঠুর গণহত্যা চালায়। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী, শিল্পী, শিক্ষক, ডাক্তার, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, নারী ও শিশুসহ অন্তত ১৪৭ জন নিহত হয়। পরে আহত অবস্থায় মারা যায় আরো অনেকে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আহত অবস্থায় বেঁচে থাকা কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে ৬ মে সকালে সাধক বিপিন চাঁদ ঠাকুরের তিরোধান দিবস পালনে তার ভক্তবৃন্দ স্থানীয় দেবেন চাঁদ ঠাকুরের বাড়িতে সমবেত হন। ঐ দিন সকালবিস্তারিত পড়ুন


দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়

ইন্দুরকানীতে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১০

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১০টি। এর মধ্যে ইন্দুরকানী মেউেদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৩ জন  উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ২ জন। রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪  জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২জন। বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ১জন। এদিকে দাখিল পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। কোন প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেনি। পায়নি কোন জিপিএবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস কর্মসূচি পালন

পিরোজপুর সদর উপজেলার নন্দিপাড়া গ্রামের চাষীদের নিয়ে সূর্যিমূখি শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করেছে ব্র্যাক। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন (উপ-পরিচালক, কৃষি সম্প্রাসারন অধিদপ্তর) এর আবু হেনা এবং সভাপতিত্ব করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আউয়াল চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন (উপ-পরিচালক কৃষি) মোহাম্মদ জাফর, উপসহকারী কৃষি কর্মকর্তা সবুজ দাসসহ ব্র্যাকের সদস্য বৃন্দ। বক্তারা বলেন, সূর্যিমূখীর বাম্পার ফলন পেয়ে চাষীদের মধ্যে নতুন সম্ভাবনা জেগেছে এবং ইহা চাষে চাষীদের আগ্রহও বাড়ছে।


কাউখালীতে এসএসসি-দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়

জিপিএ-৫ পেয়েছে ১৬ জন

কাউখালীতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। এসএসসিতে পাশের হার ৬৭ দশমিক ৭৬, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী আর দাখিলে পাশের হার ৬৭ দশমিক ৮৪, জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। ফলাফল বিপর্যয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান গাফিলতিকে দায়ি করছেন অভিভাবক মহল। এ ব্যাপারে সরকারি চাকরিজীবী একজন অভিভাবক  সুলতান আহম্মেদ জানান, আমার ছেলে জিপিএ-৪.৯১ পেয়েছে। তার জিপিএ-৫ পাওয়ার আশা ছিলো। প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, অভিভাবকদের ডাল ভাত খেয়ে সন্তানদের গৃহশিক্ষক রেখে পড়াতে হয়। কঠোর তত্ত্বাবধান করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এভাবে তত্ত্বাবধান করলে ফলাফল এতো বিপর্যয় হওয়ার প্রশ্নই উঠেবিস্তারিত পড়ুন


এসএসসি পরীক্ষা

মেধা তালিকায় পিরোজপুর তৃতীয়

চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় পিরোজপুর তৃতীয় স্থান অর্জন করেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডেপাসের হারে গত বছরের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। জেলার ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১০ হাজার ২৫২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬২২ জন ও মেয়ে ৫ হাজার ৬৩০ জন। এ ছাড়া জেলায় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। পিরোজপুর জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial