ধর্ষন করতে গিয়ে …..
স্বরূপকাঠি উপজেলায় এক দিনমজুরের স্ত্রীকে সাথে জোরপূর্বক ধর্ষন করতে গিয়ে লিঙ্গ হারাল মাহফুজুল হক (৪০) নামের এক ব্যবসায়ী। গত শনিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের জীলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত মাহফুজুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মাহফুজুল পাশ্ববর্তী দক্ষিণ বিন্না গ্রামের আজিজুল হকের ছেলে।
এদিকে ওই দিনমজুরের স্ত্রী খাদিজা বেগম (৩৩)কে পুলিশ হেফাজতে নিয়েছে। স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, অভিযুক্ত মাহফুজুল একজন গাছ ব্যবসায়ী। সে গ্রামে ঘুরে ঘুরে গাছ কিনে বেড়াতো। সম্প্রতি ওই ব্যবসায়ী খাদিজার বাড়ী এলাকায় গাছ কিনেছিল। খাদিজার কাছে গাছের জ্বালানি বেচার কথা বলে তার ফোন নাম্বার নেয়। এরপর তাকে (খাদিজাকে) ফোন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে খাদিজার স্বামীর অবর্তমানে বাড়িতে ঢুকে খাদিজাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় খাদিজা কৌশলে ঘরে থাকা ধারালো ব্লেড দিয়ে মাহফুজুলের লিঙ্গ কর্তন করে দেয়।
হাসপাতালের ডাক্তার মো. আসাদুজ্জামান বলেন, ধারালো ব্লেডের আঘাতে ওই লোকের লিঙ্গের আংশিক কর্তন হয়েছে। অব্যাহত রক্তখরণসহ অবস্থা খারাপ দেখে বরিশাল রেফার্ড করা হয়েছে।
