প্রধান সূচি

কাউখালীতে জাতীয় যুবসংহতি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

কাউখালীতে জাতীয় যুবসংহতির (জেপি) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালী কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে।

র‌্যালী শেষে জাতীয় যুবসংহতির উপজেলা শাখার আহবায়ক জাকির হোসেন নসুর সভাপতিত্বে এবং যুবসংহতির সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহআলম নসু, যুগ্ন-সাধারন সম্পাদক খান মো. বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সদস্য যুগ্ম আহবায়ক শেখ শহীদুল ইসলাম লিটন, মিজানুর রহমান, মাষ্টার মিজানুর রহমান, রেজাউল করীম খসরু, শামীম আহমেদ, নুরুজ্জামান মনু, ছাত্রসমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল, যুব সংহতি নেতা আহসান কবীর ডাকুয়া, নাহিদ বাচ্চু, ছাত্র সমাজ নেতা জয়দেব সমদ্দার, মো. শামীম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial