প্রধান সূচি

চিতলমারীতে দরিদ্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে দরিদ্র ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার হিজলা ইউনিয়নের মুক্তবাংলা চারিপলী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চিতলমারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম  বিদ্যালয়ের ১০ জন দরিদ্র মেধাবী ছাত্রীদের হাতে নিজস্ব অর্থায়নে  বাইসাইকেল তুলে দেন। এ সময় তিনি ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি তুষার কান্তি গুহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কপিল দেব মন্ডল, উপজেলার আওয়ামী লীগ সদস্য প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, সন্তোষপুর ইউপিনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদুল হাওলাদার, ইউপি সদস্য পরিমল হীরা, কথা সাহিত্যিক শেখ ইউসুফ আল মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ মন্ডল প্রমূখ। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার, সহকারি প্রধান শিক্ষক মৃনাল কান্তি গুহ, সহকারি শিক্ষক তপন কুমার মন্ডল, ননী গোপাল ঢালী প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial