প্রধান সূচি

নাজিরপুরে ২৭ কোটি টাকার কষ্টি পাথরসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

নাজিরপুর উপজেলার ভিমকাঠী বাজার এলাকা থেকে ২৭ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে ভিমকাঠী বাজারে অভিযান চালিয়ে তারা ২৭ কেজি ওজনের এ কষ্টি পাথর উদ্ধার করে।

র‌্যাব ৬ খুলনা সিপিসি-১ এর লেঃ কমান্ডার এ এম এম জাহিদুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দল কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের কথা বলে দেশের বিভিন্ন স্থান হতে ক্রেতা এনে প্রতারনার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগে বৃহস্পতিবার সকালে ভিমকাঠী বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নাজিরপুরেরর পূর্ব ভিমকাঠি গ্রামের মোঃ আব্দুর রহমান (৫৫), কাটাকানিয়া গ্রামের মোঃ কিবরিয়া শেখ (৪২) এবং মধ্য জয়পুর কালীবাড়ী গ্রামের নিশিত বড়াল (৫২) এবং উদ্ধারকৃত কষ্টি পাথরটির আনুমানিক বর্তমান বাজার মূল্য ২৭ কোটি টাকা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক পাচারকারীদের থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৬। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial