মাদক বিরোধী শপথ নিল কাউখালীর শিক্ষার্থীরা
‘মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে কাউখালীতে শপথ নিল উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল দশটায় স্কুল মাঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ সাব্বির।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সামাজিক উদ্যোক্ত আঃ লতিফ খসরু এ মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি স্কুলে নিয়ে যাওয়া হবে। পরে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার আগে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী আজিজুল ও দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ছয় দিনব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া পৌরবাসীর নাগরিক সেবা ব্যাহত »
