প্রধান সূচি

কাউখালী মহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল

জেলার কাউখালী মহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো. সাইয়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মিলাদ ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল গাজী, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক আব্দুর রহমান, সহকারী-অধ্যাপক আব্দুল মোতালেব প্রমুখ। অনূষ্ঠান পরিচালনা করেন মনিরুজ্জামান খান।

পরে কেরাত, আযান, হাম্দ-নাথ, রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial