প্রধান সূচি

মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষ সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে। শনিবার সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা জি. এম. সরফরাজের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম জালাল, সানজিদা হক, সংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। পরে উপজেলা পরিষদের পুকুরে জেলেদের অংশগ্রহনে এক সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এ জাটকা সংরক্ষণ অভিযান চলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial