Monday, November 16th, 2026
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না। তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং অতীতের লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনও আমরা জাতিকে পুরোপুরি বোঝাতে পারিনি।সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশেরবিস্তারিত পড়ুন
সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ
দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনজীবনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলকবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নেছারাবাদে বাজারে আগুন : ১৮ দোকান পুড়ে ছাঁই
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে নি:শেষ হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছায় ভোরে। সড়কের সেতু ভাঙা থাকায় সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করাবিস্তারিত পড়ুন
