Wednesday, November 4th, 2026
প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর ছবি না দেওয়ার আহ্বান
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখতেই এমন বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী।বুধবার বিকেলে পাঠানো এক বার্তায় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এ অনুরোধ জানান।বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা তাঁর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল বিপর্যয়
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে উপজেলা প্রশাসন।এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হয়।প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধবিস্তারিত পড়ুন
