প্রধান সূচি

Saturday, August 8th, 2026

 

ঘর নেই, খাবার নেই

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া দিলেন অসহায় মা

একজন নারীর কাছে মাথার চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, আত্মমর্যাদা ও সাজসজ্জারও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেওয়া কিংবা মাথার ওপর একটি ছাদ নিশ্চিত করার তাগিদে মায়ের কাছে নিজের সৌন্দর্যও যখন তুচ্ছ হয়ে যায়, তখন সেই ত্যাগের গভীরতা বোঝা যায়। বাগেরহাটের রামপালে দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রামে এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন রেহানা খাতুন।দারিদ্রেরে কষাঘাতে ঘর হারিয়ে এখন খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা আকাশের নিচে দিন কাটছে রেহানা খাতুন ও তার দুই সন্তানের। একসময় ভাড়া করা একটি ঝুপড়ি ঘরে থাকলেও দীর্ঘদিন ভাড়া দিতে না পারায় সেই আশ্রয়ওবিস্তারিত পড়ুন


৭ দফা দাবি বাস্তবায়নে পিরোজপুরে দলিল লেখক সমিতির মতবিনিময়

পেশা সুরক্ষা, সম্মানী বৃদ্ধি, একচেটিয়া অধিকার, আইনি সুরক্ষা, লাইসেন্স প্রদানসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।শনিবার সকাল ১০টায় পিরোজপুর শহরের নাইয়োরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাংলাদেশ দলিল লেখক সমিতি, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বরিশাল বিভাগীয় সভাপতি মো. আমিনুল ইসলাম আখন্দ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগের উপদেষ্টা মো. জাকির হোসেন মিনু।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল বিভাগীয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial