প্রধান সূচি

মঠবাড়িয়া সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক করেছে। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া সেনাক্যাম্পের লেফটেন্যান্ট ইবতেসাম মঞ্জুর।
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ইবতেসাম মঞ্জুর জানান, অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাজা, গাজা মাপার পাল্লা ও পাথর, ইনজেকশন সিরিজ, মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সাপলেজা গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আলম (৪৮) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য আইনের মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আলমের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আরো ৫টি মাদক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial