Sunday, February 1st, 2026
মঠবাড়িয়া সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক করেছে। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করেন মঠবাড়িয়া সেনাক্যাম্পের লেফটেন্যান্ট ইবতেসাম মঞ্জুর।সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ইবতেসাম মঞ্জুর জানান, অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাজা, গাজা মাপার পাল্লা ও পাথর, ইনজেকশন সিরিজ, মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- সাপলেজা গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আলম (৪৮) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)।অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।বিস্তারিত পড়ুন
