প্রধান সূচি

Thursday, October 30th, 2025

 

কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস চত্বরে এ সার বীজ বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরণ করেন।উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান, উপজেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আশঙ্কাজনকভাবে চুরির উপদ্রব বেড়েছে

পিরোজপুরে আশঙ্কাজনকভাবে চুরির উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহে পিরোজপুর সদর উপজেলা ও পৌর এলাকায় অন্তত ডজনখানেক বাসাবাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামে সাবেক ইউপি সদস্য আসাদ খানের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পিরোজপুর-কলাখালী সড়ক পাশে আসাদের বাড়ীর জানালার গ্রীল কেটে চোরের দল বাড়ীতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। আসাদ মেম্বর ও তার স্ত্রী চিকিৎসার্থে ঢাকায় থাকার সুযোগে এ চুরি সংঘটিত হয় বলে তার পরিবার সূত্রে জানা গেছে।আসাদের কলেজ পড়ুয়া মেয়ে চৈতি জানান, তিনি ও তার দাদী বাড়ীতে ছিলেন।বিস্তারিত পড়ুন


দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের পাশে চাইলেন বিএনপি নেতা সোহেল মনজুর সুমন

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমদ সোহেল মনজুর সুমন বলেছেন, ভান্ডারিয়াকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সচেতন ও কল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেই যাত্রায় সাংবাদিকদের সৎ, সাহসী ভূমিকা অপরিহার্য।তিনি বলেন, একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী ভান্ডারিয়া গড়তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তবে জনকল্যাণে সাংবাদিকদের পাশে নিয়ে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবো।বুধবার রাতে ভান্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রেসক্লাব সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial