Tuesday, October 21st, 2025
টেকসই উন্নয়নের জন্য পরিসংখ্যানের তথ্য সঠিক, নির্ভুল ও সময়োপযোগী করতে হবে : পিবিপ্রবি উপাচার্য
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পরিসংখ্যানের তথ্য সঠিক, নির্ভুল ও সময়োপযোগী করতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ‘তথ্য ভিত্তিক সিদ্ধান্তই টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব অনেক। কেবল তথ্য দিয়ে একটি জাতিকে বর্ণনা করা এবং তাদেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের আদালত। দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামীর উপস্থিতিতে এ রায় দেন।দন্ডপ্রাপ্ত আসামী হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো. ফিরোজ আলম। আদালত আসামীকে একই সাথে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৮ মাসের কারাদন্ডাদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সাথে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। এ দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামীবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে অনিয়ম
পিরোজপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।রোগীদের অভিযোগ, তাদের তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার। যা দেওয়া হয় তা নির্ধারিত পরিমাণের চেয়ে কম এবং নিম্নমানের। আবার নির্ধারিত শয্যার চেয়ে রোগী বেশি থাকায় রয়েছে খাবার না পাওয়ার অভিযোগও। ফলে ভর্তি হওয়া রোগীদের যেমনি বাড়ছে ভোগান্তি, তেমনি বাড়ছে খরচ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও ঠিকাদারের দাবি, খাবারের জন্য যে বরাদ্দ রয়েছে তাতে মানসম্মত খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। আর খাবার সরবরাহে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন।হাসপাতালে ভর্তিকৃত রোগীরা অভিযোগ করে বলেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে চুরি হওয়া ২৯ মোবাইল উদ্ধার : ৪ প্রতারক আটক
পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ২৯টি মোবাইল ফোন এবং ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩টি ফেক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোন তাদের মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের (পিপিএম)।পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।অন্যদিকে, মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলারবিস্তারিত পড়ুন
