Tuesday, August 12th, 2025
ভান্ডারিয়ায় আড়াই লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বাজার থেকে জব্দ করা প্রায় আড়াই লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার দুপুরে স্থানীয় লঞ্চঘাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের উপস্থিতিতে এসব জাল ধ্বংস করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাজারে গোপনে এসব অবৈধ জাল বিক্রি হচ্ছিল এমন খবরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, এই জাল পরিবেশ ও মাছের প্রজনণের জন্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত
‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।মঙ্গলবার সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়ন পর্যায়ে তরুণরাবিস্তারিত পড়ুন
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের ওয়েবিনারে বক্তারা
তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ছে, প্রয়োজন কার্যকর পদক্ষেপ
খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ুদূষণসহ নানা কারণে দেশের তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ ঝুঁকি ও বাংলাদেশের যুব সমাজ’ শীর্ষক এক ওয়েবিনারে এ মতামত তুলে ধরেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় এই অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন,বিস্তারিত পড়ুন
