ইন্দুরকানীতে পানিবন্দি মানুষের পাশে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন :ঘরে ঘরে গিয়ে দিলেন ত্রাণ ও নগদ অর্থ সহায়তা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরের ইন্দুরকানীতে জোয়ারে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। ঘরবাড়িতে ঢুকে পড়েছে নদীর পানি, লোকজন আশ্রয় নিয়েছেন পাশের স্কুল ঘরে। অসহায় এসবব মানুষের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া, চন্ডিপুর, ইন্দুরকানী সদর ইউনিয়নের উপকূলীয় নদী তীরবর্তী এলাকার ভাঙ্গা বেড়িবাধ ও পানিবন্দি এলাকার বাড়িঘর সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীদের সার্বক্ষনিক নদী র্তীরবর্তী মানুষের পাশে থাকার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, এই উপজেলাটি তিন দিকে নদী থাকায় জলোচ্ছাসে ঝুঁকিপূর্ণ থাকে। বিগত ফ্যাসিষ্ট সরকারে সময়ে কাগজে কলমে অনেক বরাদ্দ হলেও বাস্তবে কোন কাজ নেই প্রায় প্রতিটি বেরি বাধ ভাঙ্গা অবাধে পানি প্রবেশ করে। লক্ষাধিক মানুষ হুমকির মুখে বসবাস করে।
এসময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে পানিবন্দি পরিগুলোর মাঝে সুকনা খাবারসহ নগদ টাকা বিতরণ করেন।
পরির্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসানুল হক ছগির, বিএনপি নেতা আউয়াল বেপারী, ছিদ্দিকুর রহমান, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুল ইসলাম তালুকদার, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব আব্দুল জলিল হাওলাদার, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাফায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউনুচ, যুবদল নেতা মো. নাসির উদ্দিন খান, মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, ইন্দুরকানী সরকারী কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিল প্রমুখ।
