Tuesday, June 17th, 2025
নাজিরপুরে অবৈধ গ্যাস কারখানা : নিরাপত্তাহীনতায় স্থানীয় বাসিন্দারা
পিরোজপুরের নাজিরপুর উপজেলার জনবহুল এলাকা মাটিভাঙ্গা কলেজ মোড় সংলগ্ন এলাকায় অবৈধভাবে চলছে একটি গ্যাস কারখানা। সরকারি নীতিমালা শর্ত লঙ্ঘন করে গ্যাস কারখানার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয়দে অভিযোগ, মাটিভাংগা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় এমন অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মো. রফিক ওরফে কাটা রফিক নামের এক আওয়ামী লীগের ব্যক্তি। কিন্তু রহস্যজনকভাবে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিগত দিনে উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বাবুলকে মোটা অংকের টাকা দিয়ে এ অবৈধ কারখানা চালিয়ে আসছিল মো, রফিক। বর্তমানে স্থানীয় বিএনপি নেতা নুরে আলমের ছত্রছায়ায় রমরমাভাবে এবিস্তারিত পড়ুন
