Sunday, June 15th, 2025
ভান্ডারিয়ায় গভীর রাতে হত্যা মামলার আসামীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামী সুমন হাওলাদারের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী মোদাচ্ছের মৃধা জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মৃত আলী আকবর হাওলাদারের ছেলে সুমন হাওলাদার ও রুমান হাওলাদারের বাড়ির চারদিক দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এসময় ওই বাড়ীতে কোন লোক ছিল না। ভস্মিভূত বাড়ীটির ১০ ফুটের মধ্যে তার বাড়ী। তার ছেলে ফোরকান মৃধা স্ত্রী, সন্তান নিয়ে যে ঘরটিতে ঘুমিয়ে ছিল মুহুর্তেরবিস্তারিত পড়ুন
