Monday, May 5th, 2025
পিরোজপুরের স্বরূপকাঠীতে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির পরিচালক : গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও সদস্যদের
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৫ সহস্রাধিক সদস্যের শত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহকে গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সদস্যরা। এ সসময় তারা ৫ দিনের মধ্যে সমিতির পরিচালক রহমাত উল্লাহকে গ্রেফতার করা না হলে বিক্ষোভকারীরা লাগাতার বড় কর্মসূচির হুসিয়ারি দেন। সোমবার দুপুরে নেছারাবাদ থানার সামনে ভুক্তভোগী কয়েক’শ সদস্য মিছিল নিয়ে এসে জড়ো হন। এসময় পুলিশ থানার গেট বন্ধ করে বিক্ষুদ্ধ সদস্যদের বোঝানোর চেষ্টা করেন। পরে ওই বিক্ষুদ্ধ জনতার মধ্য থেকে সালামুন আক্তার নামে এক তরুনীর নেতৃত্বে ৫জন সদস্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরের কলাখালী ও শংকরপাশায় বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও শংকরপাশা ইউনিয়নের জি. হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন পুখুরিয়াবিস্তারিত পড়ুন
