Sunday, March 2nd, 2025
পিরোজপুরে আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার : বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলা
পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের গ্রেফতার করে পিরোজপুর থানার পুলিশ। এ সময় আটক আওয়ামী লীগ নেতাদের উপর হামলা করে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এডভোকেট এম মতিউর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পিপি ও জেলা আইনজীবীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা মো. গাউস মিয়া, মঠবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক রাজু আহমেদ, শিক্ষক আ. কুদ্দুস খান প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক ও ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
