প্রধান সূচি

Thursday, February 27th, 2025

 

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পিরোজপুরে অংশীজনের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়েজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, মেজর শোভন শাহরিয়ার, সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না রাল রায়, পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. আসাদুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রানা মিয়া, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসানুল কবির। এসময় পিরোজপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিতবিস্তারিত পড়ুন


আওয়ামী আমলের গুম, খুন, অত্যাচারের প্রতিবাদ ও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

ফ্যাসিবাদী আওয়ামী আমলে গুম, খুন, নির্যাতনের প্রতিবাদে এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটসহ নানা অপকর্মের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ক্লাবের সড়কে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হয়রানি-নির্যাতনের শিকার পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল হোসেনবিস্তারিত পড়ুন


সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর ৭ সদস্য আটক হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার অনিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। বৃহস্পতিবার রাতে হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। এ খবর পেয়ে রাতভর কোস্টগার্ড বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ এবংবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial