Wednesday, January 29th, 2025
ইন্দুরকানীতে দিনের বেলায় শিক্ষকের বাসায় চুরি
পিরোজপুরের ইন্দুরকানীতে দিন-দুপুরে মাহমুদুল হাসান নামে এক শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চোর চক্র দরজার সিটকানী ভেঙ্গে বাসায় ঢুকে তিন ভরি স্বর্ণালংকারসহ নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। বুধবার বেলা ১১টায় দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ‘সওজ’ সড়কের পাশের বাসায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান সকালে মাদ্রাসায় যান এবং তার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে ১০টার দিকে পাশর্^বর্তী প্রাথমিক বিদ্যালয় যায়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চোর চক্র দরজার সিটকানী ভেঙ্গে বাসায় ঢুকে আলমিরার তালা ভেঙ্গে নগদবিস্তারিত পড়ুন
কাউখালীতে রেনু পোনা ধরায় ৪ জেলের কারাদন্ড
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নৌকা ভর্তি বিভিন্ন প্রজাতির রেনু জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় ৭ জনকে আটক করা হয়। এরমধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। অপর ৪ জনকে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ৪ জনের প্রত্যেককে এক মাস করে কারাদন্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. হবি শেখ, রহিম হাওলাদার, রাকিব ফকির, মুহিদুল শেখ। আটকবিস্তারিত পড়ুন
