প্রধান সূচি

Tuesday, January 7th, 2025

 

চাঁদাবাজ, মামলাবাজদের রুখতে বিএনপির মাইকিং

পিরোজপুরের কাউখালীতে চাঁদাবাজ, মামলাবাজ ও মাদক ব্যবসায়ীদের রুখতে এবং জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে উপজেলা বিএনপি। সোমবার সন্ধ্যা থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর নির্দেশনায় উপজেলার ৫ ইউনিয়নে এ মাইকিং করা হয়। জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি চক্র বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজী ও হয়রানি করছে। এছাড়া বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে। অন্যদিকেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া পারভীন, গোবিন্দ পরামানিক, পবিত্র কুমার মজুমদার প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial