প্রধান সূচি

Saturday, October 19th, 2024

 

পিরোজপুরে সিরাতুন্নবী (সা:) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের পিরোজপুর জেলা শাখার অয়োজনে শনিবার জেলা স্কাউট ভবন মিলনায়নে হযরত মুহাম্মদ (সা:) এর পবিত্র জীবন আদর্শ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের পিরোজপুর সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন পিরোজপুর পুরাতন ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মাস্টার হাবিবুর রহমান, সহ-সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক ডা. এম এ সালাম, কোষাধাক্ষ কাজী শাহাদাত হোসেন প্রমুখ।


কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাই ও ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে পাইকারি ডিমের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে তিনটি আড়তে মূল্য তালিকা না থাকায় জরিমানা আদায় করে সংস্থাটি। এছাড়া মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রি করায় আরো একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরবিস্তারিত পড়ুন


বিএনপির অফিস পোড়ানোর অভিযোগ

স্বরূপকাঠীতে আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির অফিস পোড়ানোর অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বলদিয়া ইউনিয়নের জনৈক মো. মাসুম তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে নেছারাবাদ থানায় ৬৩ জন নামীয়সহ আরো অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। ৪ বছর পূর্বে মামলায় উল্লেখিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার বলদিয়া ইউনিয়নের বিএনপির একটি অফিস ভাংচুর করে পুড়িয়ে দিয়েছেন বলে বাদীর অভিযোগ। আসামীদের মধ্যে এক নম্বর আসামী এস এম মুইদুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান। মামলার আসামীদের মধ্য ইউপি চেয়ারম্যান, পৌরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial