Thursday, September 26th, 2024
মোবাইল ফোন চুরি নিয়ে বিরোধ
ভান্ডারিয়ায় সহপাঠীদের হামলার শিকার স্কুলছাত্রের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মোবাইল ফোনসেট চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ধরে হামলার শিকার শাওন খান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ সেপ্টেম্বর ওই স্কুলছাত্র প্রতিপক্ষদের হামলার শিকার হয়। নিহত স্কুলছাত্র শাওন উপজেলার তেলিখালী গ্রামের জেলে শাহীন খানের ছেলে। সে স্থানীয় তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ালেখা করতো। থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১ জুলাই স্কুলছাত্র শাওন নিজের একটি মোবাইল ফোন নিয়ে স্কুলে যায়। মোবাইলটি শ্রেণীকক্ষে বসে সহপাঠি কেউ চুরি করে। পরে শাওন তারবিস্তারিত পড়ুন
সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ : ৩৬ ঘন্টায়ও মেলেনি সন্ধান
৩৬ ঘন্টা অতিবাহিত হলেও কোন সন্ধান মিলছে না নেছারাবাদের সন্ধ্যা নদীতে মাছ ধরতে যাওয়া পূর্ব চামী গ্রামের যুবক সোহলের (৩৩)। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন সন্ধ্যা নদীতে তল্লাশি চালাচ্ছেন। সন্ধ্যা নদীতে এবং পার্শবর্তী এলাকায় মাইকিংও করা হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ সোহেলের চাচাতো ভাই রফিকুল ইসলাম নেছারাবাদ থানায় সাধারণ ডায়রি করেছেন। রফিকুল ইসলামের দেওয়া তথ্য মতে জানা যায়, সোহেল নিজ বাড়ী এলাকায় একটি ছোট দোকান চালাতো। মাঝে মাঝে সে মাছ ধরতে নদীতে যেতো। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিবেশি, গাফ্ফার, মালেক, সাইফুল ও ফারুকের সাথে মিলে নিজবিস্তারিত পড়ুন
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪ দোকানে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে আট হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজার, ডাকবাংলো রোড এবং পাঙ্গাসিয়া এলাকায় অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পিরোজপুরে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, পিরোজপুর সেনা ক্যাম্প এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. বদরুল আলম, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, জেলা বিএনপি’র আহŸায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জামায়াতে ইসলামী জেলা আমীর মো. তোফাজ্জেল হোসেন ফরিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ,বিস্তারিত পড়ুন
