প্রধান সূচি

Friday, August 9th, 2024

 

পিরোজপুরে রাত জেগে এলাকাবাসীর পাহাড়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে একটি সুবিধাবাদী ও লুটেরা দল লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। লুটপাট ও ডাকাতির হাত থেকে রক্ষার জন্য গত কয়েকদিন ধরে পিরোজপুরের বিভিন্ন এলাকায় রাত জেগে এলাকাবাসীর পাহাড়া দিয়ে চলছে। বৃহস্পতিবার রাতে সরেজমিনে দেখা গেছে, পিরোজপুর শহরের স্বর্ণকার পট্টি, পৌরবাজার, উকিলপাড়া, আমলা পাড়া, রাজারহাট, শিকারপুর, পালপাড়া, খুমুরিয়া, সিআই পাড়া, আলামকাঠী, পুরাতন বাসষ্ট্যান্ডসহ পৌর এলাকার প্রতিটি মোড়ে মোড়ে ও সড়কে এলাকার ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাহাড়া দিচ্ছে। কোন স্থানে এলাকার মহিলাদেরও দেখা গেছে ছাত্র-জনাতার সাথে রাত জেগেবিস্তারিত পড়ুন


অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

ড. ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্র্বতী সরকারের ১৪ জন শপথ নেন। আজ শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করা হলো। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পেলেন যারা- ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন- ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial