Thursday, July 25th, 2024
এ পোড়ানীতি কোথায় নিয়ে যাবে আমাদের
রাজধানী ঢাকা ধীরে ধীরে ক্ষত থেকে সেরে উঠছে। এখনও জায়গায় জায়গায় পোড়া গন্ধ, পোড়া গাড়ির চিহ্ন। পরিস্থিতি বিবেচনা করে কারফিউ শিথিলের সময় বাড়ছে। স্বাভাবিক জীবনে তবু ফিরতে পারেনি রাজধানীবাসী। ১৫ জুলাই থেকে শুরু হওয়া সহিংসতা ১৭জুলাই রূপ নেয় ধ্বংসযজ্ঞে। ১৭- ১৮ জুলাই পুরো রাজধানী পুড়িয়ে ফেলা হয়। এ যেনো পোড়ামাটি নীতি। পোড়ামাটি নীতি এমন একটি সামরিক কৌশল যা দ্বারা সেনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় প্রতিপক্ষের সামরিক বেসামরিক নির্বিশেষে সবাইকে হত্যার পাশাপাশি সবকিছু পুড়িয়ে দেয়। শত্রুর পক্ষে ব্যবহার করা সম্ভব—এমন স্থাপনা ও অবকাঠামো পুড়িয়ে দেয়। ছাত্রদের আন্দোলনের একসময়বিস্তারিত পড়ুন
১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আরও চার দিনের পরীক্ষা বন্ধ করা হয়েছে। এদিকে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আগামী ৪ আগস্ট অনুষ্ঠেয় পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে। পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৮ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার সকালের বিষয় অর্থনীতি (তত্ত¡ীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ওবিস্তারিত পড়ুন
নাজিরপুরে শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কবুতর চুরির অপবাদ দিয়ে মো. সিয়াম ফকির (১১) নামে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামের মৃত মন্নান মল্লিকের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার মেয়ে লাবনী আক্তার (২৬)। ভুক্তভোগী সিয়ামের ফুফু কুরছিয়া বেগম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর আসে, সিয়ামকে কবুতর চুরির অপবাদ দিয়ে সকাল ৬টার দিকে বাড়িবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়েছেন সভাপতি পুলকেশ মৃধা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বন বিভাগের অনুমতি ও উপকারভোগী সমিতির রেজুলেশন ছাড়া সামাজিক বনায়নের ১৬টি গাছ কেটে নিয়েছেন সমিতির সভাপতি পুলকেশ মৃধা। গত ১৬ জুলাই থেকে উপজেলার ভরতকাঠি কালিবাড়ী সড়কের পাশের আকাশমনি, মেহগনি, জারুল জাতের ওই গাছগুলো কাটেন সভাপতি। উপজেলা বন বিভাগের কর্মকর্তাকে বারবার ফোন দিয়েও সাড়া না পেয়ে সাংবাদিকদের জানান সমিতির সদস্যরা। সাংবাদিকদের তৎপরতায় গত মঙ্গলবার গাছ কাটা বন্ধ হলেও বন কর্মকর্তার কোন উপস্থিতি পায়নি বলে সদস্যগণ ও এলাকাবাসী জানান। গত মঙ্গলবার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সমিতির সদস্য ও স্থানীয়রা জানান নানা কথা। সমিতির সদস্য অনন্ত সিংহ বলেন,বিস্তারিত পড়ুন
