Thursday, July 18th, 2024
কোটা নিয়ে আপিল বিভাগের পুনাঙ্গ শুনানি রবিবার
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রবিবার এ বিষয়ে শুনানি হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে বিচারপতির বাসভবনে যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। পরে সেখানেই আদালত বসে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, চেম্বার আদালত লিভ টু আপিল আপিল বিভাগে শুনানির জন্য আগামী রবিবার দিন নির্ধারণ করেছেন।
এইচএসসি’র তিন পরীক্ষা স্থগিত
আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সব বোর্ডের তিন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এর আগে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে সববিস্তারিত পড়ুন
ছারছীনা শরীফের পীর সাহেবের ইন্তেকাল : লাখো মুসল্লির জানাজা শেষে দাফন সম্পন্ন
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ছারছীনা শরীফের পীর সাহেব আলহাজ¦ মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা মরহুম পীর সাহেব মাওলানা নেছার উদ্দিন আহমেদ ও পিতা মরহুম মাওলানা আবু জাফর মুহাম্মদ ছালেহ’র পাশে তাকে দাফন করা হয়েছে। জানাজায় শরীক হন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম,বিস্তারিত পড়ুন
সাংবাদিক কর্মশালায় বক্তারা
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
বাংলাদেশে উচ্চ রক্তচাপের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে বেশকিছু কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান শুরু হয়েছে। তবে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে দেশের সকল কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। আজ বৃহস্পতিবার বরিশাল মহানগরীর বিডিএস কনফারেন্স হলে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গেøাবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরবিস্তারিত পড়ুন
