প্রধান সূচি

Tuesday, July 9th, 2024

 

পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছরে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এর ফলে অনেক কর্মসংস্থান হয়েছে। অনেক মানুষ এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। তবেবিস্তারিত পড়ুন


বিএনপির যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সংশয়

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আছে বিএনপি। তবে আন্দোলন অকার্যকর হয়ে পড়েছে। আর তাতে অসন্তোষ আছে খোদ দলের ভিতরেই। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিল বিভিন্ন দল ও জোট। নির্বাচন বর্জন করে সরকার পতনের লক্ষ্যে যুগপৎ আন্দোলন কার্যত ব্যর্থ হয়। এখন সরকারবিরোধীদের যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে। গত ৭ জানুয়ারি নির্বাচনের ছয় মাস পেরোলেও বিরোধীদলগুলো যুগপৎ কোনো কর্মসূচি দেয়নি। দ্রুততম সময়ের মধ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আবার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনেরবিস্তারিত পড়ুন


চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়

চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে পারস্পরিক স্বার্থে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেইজিংয়ে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস। প্রধানমন্ত্রী বলেন, এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এবং আমি আত্মবিশ্বাসী যে, আমাদের হাতে হাত মিলিয়ে একসঙ্গে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারি। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের অবকাঠামো, জ্বালানি এবং লজিস্টিক খাতে বিনিয়োগকে স্বাগত জানাই। চীনে তার চার দিনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial