Wednesday, April 24th, 2024
ভোটারদের কাছেই থাকতে চান মনোনয়ন প্রত্যাহার না করা প্রার্থীরা
বিভিন্ন গণমাধ্যমের হিসাবে উপজেলা নির্বাচনে বিএনপির অন্তত ৬৭ জন পদধারী নেতা মনোনয়ন জমা দিয়েছিলেন। এখন পদে নেই, কিন্ত এলাকার ভোটে ও মাঠে ভাল অবস্থা এমন বহু নেতা নির্বাচন করছেন। তাদের কথা এখনও হিসাবে আসেনি। নিশ্চয়ই কোন উদ্যোগী গণমাধ্যম শিগগির ঠিকঠাক হিসাবটা প্রকাশ করবে। কিন্তু প্রথম দফা মনোনয়ন প্রত্যাহারের পর দেখা গেলো, যারা মনানয়ন জমা দিয়েছিলেন তাদের বেশিরভাগই প্রত্যাহার করেনি। আমি পদ পদবীধারী নেতাদের কথাই বলছি। যাদের পদবী নেই তারা তো এখন ফ্রি স্টাইলে ব্যাস্ত ভোটের মাঠে। এরই মধ্যে দলের কেন্দ্রও জানিয়ে দিয়েছে, যারা দলীয় পদে নেই তারা নির্বাচনে অংশ নিলেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা : শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
পিরোজপুরে পূর্ব শত্রæতার জের ধরে সৈয়দ রাসেল (২২) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে হামলায় আহত রাসেল রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রাসেল পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তার বন্ধুরা। এর জের ধরেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪’র শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বইবুনিয়া গ্রামে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ এর শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফিড দি ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সি.এস.এ) প্রকল্পের অর্থায়নে চলতি বোরো মৌসুমে এই জাতের ধানের চাষ করা হয়েছে। জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ হেক্টর প্রতি ফলন হয়েছে ৮.৪৪ টন। বুধবার সকাল ১১টার উপজেলার বইবুনিয়া গ্রামের রায়বাড়ীতে মাঠ দিবসের আয়োজন করে আইএফডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মাট এগ্রিকালচার এক্টিভিটি (সি.এস.এ) প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আবু জাফর মাহামুদ। মাঠ দিবসে উপস্থিত ছিলেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশবিস্তারিত পড়ুন
