Saturday, March 30th, 2024
ইফতার রাজনীতিতে প্রকাশ্যে বিএনপি-জামায়াতের যৌথতা
ইফতার পার্টির রাজনীতি দিয়ে জামায়াতের সঙ্গে আবারও প্রকাশ্যে আসছে বিএনপি। সর্বশেষ পাঁচ বছর আগে বিএনপি জামায়াত নেতারা মুখোমুখি বসেছিলেন। দ্বাদশ নির্বাচনের আগে বিএনপি যখন আন্দোলনের নামে মাঠে নেমেছিলো ঠিক তখনও সঙ্গে জামায়াত আছে কি নেই তার স্পষ্ট কোন উল্লেখ করেনি দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুগপৎ আন্দোলনের শরিকরা জামায়াত অন্তর্ভূক্তি না চাওয়ার কারণে এতোদিন প্রকাশ্য সম্পর্ক নিয়ে খোলাসা করে কিছু বলেনি বিএনপি। আবারও নতুন করে আন্দোলন শুরু করার লক্ষ্যে ইফতারি আয়োজনের মধ্য দিয়ে পুরোনো শরিকের সঙ্গে সম্পর্ক ঝালাই করে নেওয়ার কৌশল হিসেবে দেখছেন তারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) তাদের একসঙ্গে আবারো ইফতারেরবিস্তারিত পড়ুন
দেশ আজ নব্য রাজাকারের কবলে
১৯৭১ সালের ২৬মার্চ বিশ্বের বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক এক স্বাধীনরাষ্ট্র। তবে স্বাধীনতা ঘোষণা হলেও বাংলাদেশ নামক রাষ্ট্রের চূড়ান্ত বিজয় অর্জিত হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। এই মুক্তিযুদ্ধ ছিলো বাংলাদেশের আপামর জনগণের মুক্তির সংগ্রামের অধিকার প্রতিষ্ঠার এক লড়াই। যার ঘোষণা দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাংলাভাষাকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে একটি জাতি যার নাম বাঙালি আর বাঙালি জাতির রয়েছে নানা চড়াই উৎরাই পেরোনো সংগ্রামের ইাতিহাস। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের বেশি। অন্যদিকে স্বাধীন বাঙালির জাতিসত্তা তথা বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস মাত্রবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার : চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি উদ্ধার
পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে পিরোজপুর পৌর শহরের কৃষ্ণচূড়ার মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের এক কিশোরকে একা পেয়ে মারধর করে। ২০/২৫ জন কিশোর তাদেরবিস্তারিত পড়ুন
