Sunday, February 4th, 2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চিঠি : একসঙ্গে কাজ করার আগ্রহ
বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ বিষয়ে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, রবিবার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থেকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, স্বাস্থ্য ব্যবস্থা, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গাবিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি
পিরোজপুরের রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি। বেশ সময়কাল ধরে তিনি পিরোজপুরসহ উপকূলীয় অঞ্চলে নারীর অধিকার সুরক্ষা ও সমাজসেবায় নিবেদিত হয়ে কাজ করছেন। সরকারের বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সাধারণ জনসাধারণের মাঝে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (আসন নং-১৯) সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তার আশা জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবহেলিত পিরোজপুরসহ উপকূলীয় এলাকার জনমানুষের উন্নয়নে কাজ করতে পারবেন। কাজী রুহিয়া বেগম হাসি তার নিজের গড়াবিস্তারিত পড়ুন
হরতাল অবরোধের মধ্যেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পরিস্থিতি গত ৩ শতাংশ উন্নতি হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। রবিবার (৪ ফেব্রুয়ারি) সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদন ( অক্টোবর – ডিসেম্বর ২০২৩) হাউজহোল্ড ফুড সিকিউরিটি সার্ভে ব্রিফে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী , নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধের মধ্যেও খাদ্য নিরাপত্তার উন্নতি অব্যাহত ছিল। প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তা পরিস্থিতির আগের মাসের তুলনায় ৩ শতাংশ উন্নতি হয়েছে। ফসল কাটার সময় কৃষি আয়ের কারণে কিছুটা আয় বৃদ্ধি এবং ক্রয়ক্ষমতার স্থিতিশীলতা ছিল। তবে যারা দিনমজুর এবং সল্প সময়ে কৃষি কাজের ওপর নির্ভরশীল তাদের উপর এর প্রভাব ব্যতিক্রম ছিল। এছাড়াবিস্তারিত পড়ুন
ধারণার ভিত্তিতে টিআই কর্তৃক দুর্নীতিগ্রস্ত বলা কতটা নৈতিক এবং যুক্তিসংগত ?
গত ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কার্যালয়ে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর সঙ্গে একযোগে দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম। ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। টিআই তথ্যানুযায়ী, তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে ২৪ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম। ২০২২ সালে ২৫ স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম। অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের ২ ধাপ অবনমন হয়েছে।বিস্তারিত পড়ুন
