প্রধান সূচি

Thursday, January 4th, 2024

 

স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমরা ভোট দিতে যাবো

ভোট হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণের একটি সামাজিক পদ্ধতি। এ প্রসঙ্গে গ্রীক দার্শনিক প্লেটো বলেন, “রাজনীতিতে অংশগ্রহণ” তথা ভোটে না যাওয়া বা ভোট দিতে “অস্বীকার করার একটি শাস্তি হল যে আপনি আপনার নিকৃষ্ট লোকদের দ্বারা শাসিত হবেন।” বিভিন্ন রাষ্ট্র বিজ্ঞানীদের মতে, গণতান্ত্রিক সমাজে নির্বাচনে ভোট দেওয়া একটি মৌলিক অধিকার এবং নাগরিক কর্তব্য। অস্ট্রেলিয়াতে নির্বাচনে সকলের ভোটে দেয়া বাধ্যতামূলক। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ইউ.এস. ট্রেজারিতে দায়িত্বপালনকারী সহকারী সচিব পাবলিক অ্যাফেয়ার্স মনিকা ক্রাউলি বলেন, “ভোট দেওয়া যতটা একটি মানসিক কাজ, ততটাই এটি একটি বুদ্ধিবৃত্তিক কাজ।” অন্যদিকে, মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেন “ভোটবিস্তারিত পড়ুন


বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আহত সাংবাদিক ও জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, সাংবাদিকদের ওপরে নির্বিচারে হামলা হয়েছে কিন্তু দু’মাসেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। অপরাধীদেরকে চিহ্নিত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন নির্যাতিত সাংবাদিকরা। হামলার শিকার সাংবাদিকেরা বলেন, ‘আমাদের উপর যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে তাদের ফুটেজ আছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের উপরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সরকারবিস্তারিত পড়ুন


নির্বাচনী গুজব রুখবে কে? কেন?

একটা ভালো খবর দিয়ে আজকের লেখা শুরু করি। এবারের জাতীয় নির্বাচনে গুজব ও মিথ্যা ছড়াতে দেবে না সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি তাদের একটি কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন সংক্রান্ত মিথ্যা কিংবা উসকানিমূলক তথ্য নিয়ন্ত্রণে কাজ করছেন ৪০ হাজার কর্মী। আর টিকটক একক ভাবে বলছে, তারা শুধু বাংলাদেশিদের জন্য নির্বাচনের ঠিকঠাক তথ্য জানাতে ‘বাংলাদেশ ইলেকশন সেন্টার’ নামে হাব খুলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাজটি না হওয়া পর্যন্ত আমি পুরোপুরি উচ্ছ্বাস প্রকাশ করছি না। আপাতত শুধু খুশি হচ্ছি। কারণ সারাদেশের গুজব ছড়ানোর পরিস্থিতি এমন যায়গায় এখনওবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু : স্বতন্ত্র প্রার্থীর কর্মী ছিলেন দাবি স্বজনদের

পিরোজপুরের মঠবাড়িয়া প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি নিহত জাহাঙ্গীর পিরোজপুর-৩ আসনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এর কর্মী ছিলেন। নিহত জাহাঙ্গীর উপজেলার বাদুরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েত এর ছেলে। বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহাঙ্গীর। নিহতের ভাইয়ের ছেলে এবং স্থানীয় চৌকিদার শাহ আলম জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে জাহাঙ্গীরকে। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial