Wednesday, December 20th, 2023
স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের সমর্থক ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজের সমর্থক এক ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি দেওয়া হয়েছে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে বদ্ধভূমিতে বেঁধে রাখার এ হুমকি দিয়েছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন। গত মঙ্গলবার নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন এ হুমকি দেন। আলফাজ উদ্দীন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীনবিস্তারিত পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫২ স্বতন্ত্র প্রার্থীর প্রতীক কেন ঈগল?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫২ জন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন। যেসব আলোচিত হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি, তারাই এই প্রতীক বেছে নিয়েছেন। প্রার্থীরা জানান, ঈগলকে শক্তি, সামর্থ্য ও ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, সাধারণ মানুষের কাছে বেশি বোধগম্য হওয়ায় ঈগল প্রতীক নিয়েছেন তারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৮৯৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৩৮২ জন। তাদের মধ্যে ১৫২ জন প্রার্থীই ঈগল প্রতীক বেছে নিয়েছেন। সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ১৭ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে মহিউদ্দিন মহারাজের সমর্থনে পথসভা
দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তৃতা করেছেন। এসময় তিনি ষ্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এবং নেছারাবাদ উপজেলার উন্নয়নে তার (মহারাজ) নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চান। বুধবার বিকেলে উপজেলার অলংকারকাঠী এম আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরূপকাঠী সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন স্বরূপকাঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হক, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর
আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করেন তিনি। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন। এসময় শেখ হাসিনা বলেন, আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে এটা বিএনপির মনে রাখা উচিত। বুধবার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। কেন দিলো না? দিলো না এই কারণে – বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতেবিস্তারিত পড়ুন
‘পপি’ মায়ের আত্মত্যাগ বৃথা যাবে না
পাকিস্তানিরা মুখের ভাষা কেড়ে নিতে বুলেটে ঝাঁঝরা করেছিল কতো বুক, রক্তাক্ত হয়েছিল পিচ ঢালা রাজপথ। সেটা ছিল পৃথিবীর বুকে হাজারো মায়ের বুকে পাহাড়সম আঘাত। সে আঘাতের ক্ষত থেকে ইতিহাস সৃষ্টি করে আজ আমরা বাঙালিরা অনবরত বাংলায় কথা বলি। একইভাবে একাত্তরে কতো মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে বুলেটে ক্ষত বিক্ষত করেছে ঘাতকরা। ত্রিশ লক্ষ শহীদের মায়ের বুক আজো ক্রন্দনরত। দুই লক্ষ মা বোনের সম্ভ্রম এখনো ইতিহাসের কালো অধ্যায়। ডিসেম্বর ১৪ এ কতো উজ্জ্বল নক্ষত্র মায়ের বুক থেকে উল্কার মতো খসে পড়েছিল, সেই জেনোসাইডের বিচার আজও আমরা পাইনি। তবু, বাঙালি থেমেবিস্তারিত পড়ুন
আগুনে কার লাভ, কার ক্ষতি
নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরেই দেশে চলছে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি। সরকারের বিরুদ্ধে জনগণকে উসকে দিয়ে সরকার বিরোধী অধিকাংশ দলগুলো অনবরত দেশে হরতাল অবরোধ দিয়েই যাচ্ছে। তারা শুধু হরতাল-অবরোধ দিয়েই থেমে থাকছে না, নৃশংসভাবে পুড়িয়ে দিচ্ছে যানবাহন। গত ১৩ ডিসেম্বর ২০২৩ ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় তারা চারটি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে দু’টি বাস, একটি ট্রাক এবং একটি পিকআপ ছিল। এছাড়া তারা গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ২৭৮ টি অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। যার লক্ষ্য ছিল চলমান নির্বাচন বাধাগ্রস্ত কিংবা বানচাল করা।বিস্তারিত পড়ুন
অগ্নিসন্ত্রাসের নেশায় মত্ত বিএনপি-জামায়াত
বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনী আবহ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের উৎসাহের অন্ত নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে এবার নির্বাচনে অংশ নিচ্ছে ২৯টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই দেশজুড়ে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের তাণ্ডব শুরু হয়। আসন্ন সংসদ নির্বাচন বাধা দিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে স্বাধীনতাবিরোধী এবং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএনপি-জামায়াত। এবারও সেই ২০১৩ ও ১৪ সালের মতোই টানা হরতাল, অবরোধ, ভাঙচুর, পুলিশ ও গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং চলন্ত বাস-ট্রেনে অগ্নিসংযোগের দিকে ঝুঁকছে বিএনপি-জামায়াত। ২০১৩ সালে বিএনপি-জামায়াত প্রায় ৪১৯ টি পৃথক ঘটনায়বিস্তারিত পড়ুন
