Thursday, December 14th, 2023
আ’লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘাত
লালন হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ
পিরোজপুরে আওয়ামী লীগের ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী সহিংসতায় লালন ফকির নামে এক যুবক হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল সমর্থিত জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তারা নিহত লালন ফকিরকে যুবলীগ কর্মী ও তাদের (একেএমএ আউয়াল) সমর্থক দাবী করে বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন ক্লাব চত্ত¡র থেকে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউলবিস্তারিত পড়ুন
এখন ভিসা নিষেধাজ্ঞার তীর কোন দিকে?
সব শেষ চিঠিতেও ডোনাল্ট-লু লিখেছেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যারা গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়া ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থ্রি সি নীতি বা ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাঠক আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ১৩ই নভেম্বর এরকম একটি চিঠি নিয়ে আমাদের প্রধান তিন রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন মার্কিন প্রতিনিধিরা। সুষ্ঠু নির্বাচনে আগ্রহ দেখিয়ে তিন দলই চিঠির জবাব দিয়েছে। কিন্তু নির্বাচেনের পথে এখনও হাঁটছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। বিএনপি যাত্রা উল্টোদিকে। দেশে নির্বাচনের ঢোল বেজে গেছে গত ১৫ই নভেম্বর। ২৯টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে পৌনে তিন হাজার প্রার্থীবিস্তারিত পড়ুন
বুদ্ধিজীবীদের স্মৃতিতে বশেমুরবিপ্রবিপি’র শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের নেতৃত্বে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. অলক কুমার সাহা ও উপাচার্যের একান্ত সহকারী মো. আরাফাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের এই দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর এই হত্যাযজ্ঞ চালায়। পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণাবিস্তারিত পড়ুন
